• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

দুর্ঘটনার কবলে দ্য গ্রেট খালির গাড়ি, কেমন আছেন তিনি?

 স্পোর্টস ডেস্ক / ৪১ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

 দ্য গ্রেট খালি। সংগৃহীত ছবি

বড়সড় সড়ক দুর্ঘটনার কবলে পড়েও অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন সাবেক ডব্লিউডব্লিউই (WWE) তারকা দ্য গ্রেট খালি। শনিবার ভারতের পানিপথ টোল প্লাজার কাছে তাঁর গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় খালির গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও তিনি ও অন্য গাড়িতে থাকা ব্যক্তিরা নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।

সূত্রের খবর, পানিপথ টোল প্লাজার আশপাশে চলন্ত অবস্থায় খালির গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা লাগে। সংঘর্ষের জেরে তাঁর গাড়িটির সামনের অংশে বেশ কিছুটা ক্ষতি হয়। তবে দুর্ঘটনায় কারও গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত গাড়িটি ঘটনাস্থলেই রেখে অন্য একটি গাড়িতে করে গন্তব্যের দিকে রওনা দেন খালি। পরে তিনি সোনিপতের দিকে চলে যান বলে জানা গেছে।

তবে ঠিক কী কারণে দুই গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনার সময় খালি নিজেই গাড়ি চালাচ্ছিলেন কি না, তাঁর সঙ্গে গাড়িতে আর কেউ ছিলেন কি না, এসব বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি।

এদিকে দুর্ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে খালির ক্ষতিগ্রস্ত গাড়িটির ছবি দেখা যাচ্ছে। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই তাঁর ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, দ্য গ্রেট খালি সুস্থ ও নিরাপদ আছেন। দুর্ঘটনায় বড় ধরনের শারীরিক ক্ষতি না হওয়ায় স্বস্তি ফিরেছে তাঁর ভক্তদের মধ্যেও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category