• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকারকে মূল্যায়নের সময় এখনো হয়নি : কাজী নাহিদ

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

১২ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী মো. নাহিদ। ছবি: সংগৃহীত

সরকারের বয়স মাত্র ছয় মাস হওয়ায় এখনই এর ভালো-মন্দ মূল্যায়নের সময় হয়নি বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব কাজী মো. নাহিদ।

শনিবার (২৯ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়ায় জাতীয় পার্টির (কাজী জাফর) আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। দলটির নতুন মহাসচিব মনোনীত হওয়ায় অনুষ্ঠানে নেতাকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হন কাজী নাহিদ।

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর অনেকেই এই সরকারকে অসহযোগিতা করছেন। সরকারের বয়স ছয় মাস, ভালো-মন্দ মূল্যায়ন করার সময় এখনো হয়নি। প্রয়াত কাজী জাফর আহমদের হাতে গড়া জাতীয় পার্টি (একাংশ) বিএনপির রাজনৈতিক জোটে ছিল এবং এখনো আছে। দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টি (জাফর) এই সরকারকে সহযোগিতা করে যাবে।’

অনুষ্ঠানে জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবীব লিংকন বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রাজনৈতিক জোটের অন্যতম শরিক ছিল কাজী জাফরের জাতীয় পার্টি। তিন দিন আগে পার্টির বর্তমান চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারসহ দলীয় সিদ্ধান্ত মোতাবেক সেই জাতীয় পার্টির (জাফর) মহাসচিব মনোনীত হওয়ায় কাজী মো. নাহিদকে অভিনন্দন জানাই। কাজী নাহিদ প্রয়াত নেতা কাজী জাফরের সুযোগ্য ভাতিজা, আপনাদের এলাকার সন্তান।’

কাজী নাহিদের নেতৃত্বে জাতীয় পার্টি (কাজী জাফর) আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আহসান হাবীব লিংকন।

উপজেলা জাতীয় পার্টির (জাফর) সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পার্টির কো-চেয়ারম্যান নবাব আলী আব্বাস খান, চট্টগ্রাম বিভাগের জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক পারভেজ শেখ রিদয়, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির উপদেষ্টা এসএম আজিজ, জাতীয় পার্টির (জাফর) কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক খবির আহমদ মজুমদার এবং জাতীয় পার্টির নেতা জাকির হোসেন জিগির।

উপজেলা যুবসংহতির আহ্বায়ক কাজী সহিদের সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরও ছিলেন উপজেলা জাতীয় পার্টির (জাফর) সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, উপজেলা যুবসংহতির নেতা বিল্লাল হোসেন স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category