• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

নিজেই মদ পান করেছিলেন মোটরসাইকেলে ২ যুবকের মাঝে অচেতন সেই তরুণী

বর্তমান বাংলাদেশ অনলাইন / ৮৩ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মধ্যরাতে রাজধানীতে মোটরসাইকেলে দুই যুবকের মাঝে বসা এক তরুণীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে ওই তরুণীকে অচেতন অবস্থায় দেখা যায়। পাশাপাশি ২ যুবকের মধ্যে একজনকে মোটরসাইকেল চালাতে এবং অন্যজনকে তরুণীর পেছনে বসে থাকতে দেখা যায়। তবে নিজেই মদ পান করার পর অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানিয়েছেন সেই তরুণী।

শনিবার (২৯ আগস্ট) দুপুরের পর টঙ্গী পশ্চিম থানায় পুলিশের জিজ্ঞাসাবাদের পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এমনটা জানান তিনি। ওই তরুণীর দাবি, পারিবারিক ঝামেলায় তিনি নিজের ইচ্ছায় মদ পান করেছিলেন। মদ পানের পর অসুস্থ হয়ে পড়েছিলেন।

মোটরসাইকেলে থাকা ২ যুবকের পরিচয় সম্পর্কে তিনি বলেন, যিনি মোটরসাইকেল ড্রাইভ করছিলেন তিনি আমার কাকা (চাচা) হয়। আমি গান গাই, সেই সূত্রে ওনার সঙ্গে পরিচয়। আর যিনি পেছনে ছিলেন তিনি কাকার ছোট ভাই। তবে আমার পেছনে যিনি ছিলেন ওনার নাম আমি জানি না।

মদ পানের বিষয়ে ওই তরুণী বলেন, ফ্যামিলিতে দ্বন্দ্ব হয়, এগুলো আমি নিতে পারিনি। এই মেন্টাল টর্চারের কারণে আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম যে, হয়তো আজকে আমি মারা যাব, নয়তো একটা কিছু করব। জিদে আমি বারে চলে গিয়েছিলাম। বারে যাওয়ার পর অনেক ড্রিংকস করে আমি অসুস্থ হয়ে যাই। পরে আমি ওনাকে (কাকা) ফোন করে আমাকে আমার এক বান্ধবীর বাসায় দিয়ে আসতে বলি।

তিনি বলেন, মাঝখানে আমার সেন্স ছিল না। আমি যখন গাড়িতে উঠি আমাকে যে গাড়িতে উঠানো হচ্ছে এ পর্যন্ত আমার সেন্স ছিল যে- আমি গাড়িতে আছি কিংবা উনি যে আমাকে নিয়ে গেছে। তারপর আমার সেন্স ছিল না। আমি ওনাকে বলেছি যে কাকা আমাকে অমুক জায়গায় নিয়ে দিয়ে আসেন, আর উনি আমাকে সেখানে দিয়ে আসছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category