• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্যা ফার্স্ট নিউজ’

নিজস্ব প্রতিবেদক / ১৯৫ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

‘সবার আগে সব খবর’—এই প্রত্যয়কে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল দ্যা ফার্স্ট নিউজ। প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনায় রাজধানীতে আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল।

শুক্রবার আসর নামাজের পর রাজধানীতে দ্যা ফার্স্ট নিউজের প্রধান কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দ্যা ফার্স্ট নিউজের সম্পাদক মো. মেহেদী হাসান, দেশ দশের সম্পাদক মাহমুদুল হাসান রুমান আকন, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু, কোষাধ্যক্ষ ইয়াছিন আলী, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক উপমহাব্যবস্থাপক আব্দুল্লাহ মজুমদার, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দীন, এনআরবি ব্যাংকের সিনিয়র অফিসার আনিসুর রহমান, জাইমা ইন্টারন্যাশনালের গাজী ফরহাদ হোসেন, রিজওয়ান দেওয়ান, ব্যবসায়ী কবির ছৈয়াল, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার তুহিন ভূইয়া ও ইমন হোসেন, গ্রিন টেলিভিশনের স্টাফ রিপোর্টার শিহাব উদ্দিন, সরেজমিনের স্টাফ রিপোর্টার এইচ এম সুমন, প্রবাসী নাছির উদ্দীন মোল্যা, সোহেল মালত এবং সাংবাদিক নাইমুর রহমান দূর্জয়সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

এছাড়া দ্যা ফার্স্ট নিউজের বিল্লাল মালত, রিয়াজ হোসেন, সোলায়মান হোসেন, ফারজানা জাহিদ, আতিকুর রহমান ও সিদ্দিক হোসেনসহ প্রতিষ্ঠানের সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশ নেন।

মিলাদ ও দোয়া মাহফিলে দ্যা ফার্স্ট নিউজের সাফল্য ও সমৃদ্ধি, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সবার কল্যাণ এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে দ্যা ফার্স্ট নিউজের সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, “একদল নিরলস পরিশ্রমী সাংবাদিক দ্যা ফার্স্ট নিউজে কাজ করে যাচ্ছেন। পাঠকদের কাছে দ্রুত, সঠিক, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে দেওয়াই তাদের প্রধান লক্ষ্য।”

তিনি বলেন, “সবার আগে সব খবর—এই অঙ্গীকারকে সামনে রেখে দ্যা ফার্স্ট নিউজ আগামীতেও সাংবাদিকতার নীতি ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করে যাবে।”

তিনি আরও বলেন, মানুষের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সত্য, বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যম অঙ্গনে নিজেদের অবস্থান তৈরি করতে চায় দ্যা ফার্স্ট নিউজ।

‘সবার আগে সব খবর’—এই প্রত্যয় নিয়ে মানুষের আস্থা ও বিশ্বাসকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে দ্যা ফার্স্ট নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category