• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাণীনগরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেফতার এক

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগরে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিফাত হোসেন (১৪) নামে এক শিশুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিফাত হোসেন উপজেলার চক পারইল গ্রামের দুলাল হোসেনের ছেলে।

এর আগে বুধবার বিকেলে ধর্ষণচেষ্টার শিকার হন ওই শিশু। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীনগর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ৮ বছর বয়সী ওই শিশু গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল। পথে সিফাত তাকে ডেকে জঙ্গলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টা চালায়।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে থানায় মামলা করেছে। পুলিশ মামলার আসামি সিফাত হোসেনকে গ্রেফতার করেছে। তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category