• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে ৬ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণ , দুই কিশোর গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে কাটুন ভিডিও দেখিয়ে ৬ বছর বসয়ী এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বুধবার রাতে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে রাণীনগর থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই কিশোরকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত দুই কিশোর হলেন, উপজেলার লোহাচুড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) ও সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। এর আগে বুধবার বিকেলে ধর্ষণের শিকার হন ওই শিশু। শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই শিশু বুধবার বিকেল ৪টার দিকে কিশোর মারুফের বাড়িতে খেলাধুলা করতে যায়। এ সময় ওই বাড়িতে কিশোর ইসতিয়াক ও মারুফ অবস্থান করছিল। এমতাবস্থায় ইসতিয়াক শিশুটিকে মোবাইল ফোনে কাটুন ভিডিও দেখায়। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে কিশোর ইসতিয়াক শিশুটিকে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি চিৎকার করতে লাগিলে ইসতিয়াক শিশুটির মুখ চেপে ধরে রাখে এবং কিশোর মারুফ পালাক্রমে ওই শিশুটিকে ধর্ষণ করে।

শিশুটির মা জানান, সুষ্ঠু বিচার পেতে আইনের আশ্রয় নিয়েছি। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, শিশুটির মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে কিশোর ইসতিয়াক ও মারুফকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার তাদের দুইজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category