• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

বিবিসি / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নিখোঁজদের খোঁজে হাসপাতালে স্বজনদের ভিড়

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ স্বজনদের খোঁজে মধ্যরাতেও কাঠমান্ডুর একটি হাসপাতালের সামনে পরিবারের সদস্যদের ভিড় করতে দেখা গেছে। প্রিয়জনের যেকোনো খবর পাওয়ার আশায় উদ্বেগ নিয়ে হাসপাতালের বাইরে অপেক্ষা করছিল শত শত মানুষ। কেউ জানতে চাইছেন স্বজন নিরাপদে আছেন কি না, কেউবা অপেক্ষা করছেন বেঁচে থাকার কোনো খবরের জন্য।

বিবিসি নেপালির প্রতিবেদক শ্রীজনা শ্রেষ্ঠা কাঠমান্ডুর ওই হাসপাতাল পরিদর্শন করে জানিয়েছেন, দুর্যোগের ক্ষয়ক্ষতির পুরো চিত্র এখনো স্পষ্ট হয়নি। আহত ও বেঁচে যাওয়া অনেক মানুষকে হেলিকপ্টারে করে ওই হাসপাতালে চিকিৎসার জন্য আনা হচ্ছে।

শ্রীজনা শ্রেষ্ঠা আরও জানান, হাসপাতালের বাইরে অপেক্ষা করা নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা তাদের খোঁজে ছুটে বেড়াচ্ছেন। তাদের অনেকের এখনো জানেন না, প্রিয়জনের ভাগ্যে কী ঘটেছে।

রাম কুমারী নামের এক নারী তার স্বামীকে খুঁজছেন। পেশাগত কাজে গাড়ি চালিয়ে তার স্বামী রাসুয়ায় গিয়েছিলেন। রাম কুমারী জানান, আগের রাতের পর থেকে স্বামীর সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি।নেপালের পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ভারতের ১০০ জনের বেশি, যুক্তরাষ্ট্রের ৫৪ জন এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছেন। এ ছাড়া নেপালেরই ১০০ জনের বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

এর আগে নেপালে আকস্মিক বন্যায় অন্তত ১৫৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্যোগের পর প্রায় ৪০৩ জন পর্যটকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তাদের মধ্যে ৩৪১ জন বিদেশি নাগরিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category