• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রংপুরে শিক্ষক পরিবার হত্যা: আদালতে জবানবন্দি দিলেন আসামিদের বন্ধু সীমান্ত

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই আসামির বন্ধু সীমান্ত দাস আদালতে জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রংপুর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় সাক্ষী হিসেবে তিনি এই জবানবন্দি দেন।

মামলার নতুন তদন্ত কর্মকর্তা ও রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক জিন্নাত আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাক্ষী হিসেবে সীমান্তের জবানবন্দি রেকর্ড করার জন্য আদালতের দ্বারস্থ হওয়া হয়। সোমবার তার মা অসুুস্থ থাকায় আদালতে আসতে না পারলেও, মঙ্গলবার বাবার সঙ্গে এসে তিনি সাক্ষ্য দেন।

তদন্ত কর্মকর্তা জিন্নাত আলী বলেন, ‘সীমান্ত আদালতে যে বর্ণনা দিয়েছেন, তা গ্রেপ্তারকৃত দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থের দেওয়া জবানবন্দির সঙ্গে হুবহু মিলে গেছে। আসামিরা ঘটনার রাতে সীমান্তের বাসায় গিয়ে ইয়াবা সেবন করার যে তথ্য দিয়েছিল, সীমান্তও আদালতে একই কথা স্বীকার করেছেন।’ এর আগে আসামিদের গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছিল, হত্যাকাণ্ডের রাতে অভিযুক্তরা সীমান্তের বাড়িতে মাদক সেবন করেছিল।

আলোচিত এই হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের মাদকাসক্তির বিষয়টি বৈজ্ঞানিকভাবে নিশ্চিত করতে ডোপ টেস্টের উদ্যোগ নিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তা জানান, সোমবার সকালে এ সংক্রান্ত প্রয়োজনীয় ডকেট পাওয়া গেছে এবং ইতিমধ্যে ডোপ টেস্টের আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে, যা বুধবার পাঠানো হবে।

হত্যাকাণ্ডকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় জনমনে ওঠা নানা প্রশ্নের জবাবে পরিদর্শক জিন্নাত আলী আশ্বাস দিয়ে বলেন, ‘এই হত্যাকাণ্ড নিয়ে সাধারণ মানুষের মনে যেসব প্রশ্ন বা রহস্য তৈরি হয়েছে, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার প্রতিটির উত্তর খুঁজে বের করা হবে। এই মামলায় কঠোরভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।’

উল্লেখ্য, গত রোববার রংপুর কোতোয়ালি থানায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। প্রথমে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি মামলাটির তদন্ত করলেও সোমবার রাতে মামলাটি মহানগর ডিবিতে হস্তান্তর করা হয় এবং নতুন তদন্ত কর্মকর্তা হিসেবে জিন্নাত আলীকে দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category