• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Headline
তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কক্সবাজারে নৌকাডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি / ২৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নিউজিল্যান্ড থেকে কক্সবাজারে ঘুরতে আসা পরিবারটি

বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের বাঁকখালী নদীর মোহনা নাজিরারটেক সংলগ্ন এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর বুধবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

ওসি জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নেওয়া হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ভ্রমণের সময় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায় নিউজিল্যান্ডের বাসিন্দা আলবার্ট পরিবারের সদস্যদের বহনকারী বোটটি।

এসময় স্থানীয় জেলেরা আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিখোঁজ ছিল কিশোর আলবার্ট (১৬)।

ওসি আরও জানান, নিউজিল্যান্ডের নাগরিক ওই পরিবারটির চার সদস্য নিজেদের তৈরি নৌকা নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে ডাকাতির শিকারও হয়েছিলেন তারা। এরপর থেকে পরিবারটির সদস্যরা কোস্টগার্ডের হেফাজতে ছিলেন। মঙ্গলবার জীবিত উদ্ধার ৩ জন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে রয়েছেন।

তবে, মঙ্গলবার নৌকাডুবিতে নিউজিল্যান্ডের তিনজনকে জীবিত উদ্ধারের বিষয়ে জানানোর পর নিখোঁজ কিশোরকে অনুসন্ধান ও উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শাপলা ও দ্রুতগামী বোট মোতায়েন করা হয়েছে  বলে জানিয়েছিল নেভির মিডিয়া বিভাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category