• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
Headline
মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত, আহতদের মাঝে অনুদান বিতরণ সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। রাষ্ট্রপতির অভিপ্রায় অনুযায়ী তাকে এই পদে পদায়ন করে সোমবার (২৪ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতি যতদিন এই পদে দায়িত্ব পালন করবেন অথবা মো. ইউনুস আলীকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এই নিয়োগাদেশ কার্যকর থাকবে। নবনিযুক্ত এপিএস ইউনুস আলীর স্থায়ী ঠিকানা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী (জাফরটলী) গ্রামে। তার বাবার নাম মো. তৈয়ব আলী এবং মায়ের নাম মোছা. আফলাতুন।

এদিকে পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সদস্য হিসেবে মোহাম্মদ মুজিবুর রহমানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮-এর ৫(২) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাকে এ দায়িত্ব দেয় সরকার।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা অপর এক আদেশে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব মো. আহসান কিবরিয়া সিদ্দিকিকে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে বদলি করা হয়েছে। জারি করা এসব প্রশাসনিক আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category