• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

‘বাংলাদেশের সঙ্গে আরও বেশি টেস্ট খেলতে চাই’

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার অ্যালেক্স ক্যারি। সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে এমন আগ্রহ প্রকাশ করেন অস্ট্রেলিয়ান এই উইকেটকিপার ব্যাটসম্যান।

২৩ বছর বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ খেলতে গিয়ে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ দল।

তবে সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং তোপের মুখে দাঁড়াতেই পারেনি টাইগাররা। প্রথম ইনিংসে ৬৪ রানে অলআউট হওয়া বাংলাদেশ; দ্বিতীয় ইনিংসে ৯৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৫১ রানের ব্যবধানে হেরে যায়।

বাংলাদেশ দলের বিপক্ষে আরও বেশি টেস্ট ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করে ক্যারি জানান, ‘আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে আমরা বাংলাদেশকে আরও অনেকবার দেখতে পাব। আমরা তাদের বিপক্ষে আরও সিরিজ খেলতে চাই। ম্যাচের পর তাদের সঙ্গে দেখা করা, আড্ডা দেওয়াটাও বেশ ভালো লাগার।’

ক্যারি আরও বলেন, ‘এটি একটি রোমাঞ্চকর সিরিজ ছিল, চমৎকার ক্রীড়াসুলভ মনোভাব নিয়ে খেলা হয়েছে। গত কয়েক মাসে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে দারুণ কিছু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category