এই চুক্তির ফলে এখন থেকে প্রতিষ্ঠান দুটির মধ্যে ব্যাবসায়িক কার্যক্রম বাড়বে এবং গ্রাহকদের যেকোনো ডিজিটাল আর্থিক লেনদেন সহজ হবে। বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও নগদ ওয়ালেটের মধ্যে অ্যাড মানি বা এনপিএসবি সেবার পাশাপাশি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সও দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের পরিবারের কাছে আরো সহজে ও দ্রুত পৌঁছে দেবে নগদ।