• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল স্কুলশিক্ষকের

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৪৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোশারফ হোসেন। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোশারফ হোসেন (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উল্লাপাড়া-মোহনপুর আঞ্চলিক সড়কের পৌরসভার গ্যাসলাইন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোশারফ হোসেন উল্লাপাড়ার সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি উপজেলার কালিয়াকৈড় গ্রামের কামরুল হাসানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে লাহিড়ী মোহনপুরের দিকে যাচ্ছিলেন মোশারফ। এ সময় পাথরবোঝাই ১২ চাকার একটি ট্রাকও একই দিকে যাচ্ছিল। মোশারফ ট্রাকটি ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে হঠাৎ ব্রেক করেন। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। তখন ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালক ও সহকারী ঘটনার পর পালিয়ে গেছেন।

উল্লাপাড়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মোশারফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। ট্রাকের চালক ও সহকারীকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category