• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
Headline
বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ

নিজস্ব প্রতিবেদক / ৪৫ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খোন্দকার মিসবাহ উল আজীম

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদে পদোন্নতি দেয়া হয়েছে। পদোন্নতির মধ্য দিয়ে তিনি এখন অ্যাডমিরাল পদমর্যাদা লাভ করলেন।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রিয়ার অ্যাডমিরাল পদে ছিলেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ১৬ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তার মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ২২ জুলাই।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন খোন্দকার মিসবাহ উল আজীম। পরে মালয়েশিয়ার রয়্যাল মালয়েশিয়ান নেভিতে মৌলিক নৌ প্রশিক্ষণ সম্পন্ন করে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।

প্রায় চার দশকের কর্মজীবনে নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণসংক্রান্ত বিভিন্ন দায়িত্ব পালন করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার, সাবমেরিনের কমান্ডার এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নৌবাহিনীর সর্বোচ্চ শান্তিকালীন পদক ‘নৌবাহিনী পদক’ (এনবিপি) ও ‘নৌ পারদর্শিতা পদক’ (এনপিপি) পেয়েছেন খোন্দকার মিসবাহ উল আজীম। এ ছাড়া তিনি জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও জাতীয় স্কাউট পুরস্কার (সিলভার ইলিশ পদক) অর্জন করেছেন। নৌবাহিনী প্রধানের প্রশংসাপত্রও তিনবার পেয়েছেন তিনি।

পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি লেখক ও গবেষক হিসেবেও সক্রিয়। সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা, সামরিক বিষয়াবলি ও নৌকৌশল নিয়ে তার বিভিন্ন নিবন্ধ দেশি-বিদেশি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বাংলা ও ইংরেজির পাশাপাশি মালয় ও ফরাসি ভাষায়ও তার দক্ষতা রয়েছে।

দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বের মাধ্যমে নৌবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে অবদান রেখেছেন খোন্দকার মিসবাহ উল আজীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category