রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা’র উদ্যোগে আজ প্রায় সাড়ে তিন শত প্রতিবন্ধী, এতিম ও অসহায় ছাত্রছাত্রীর মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।


সাতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা স্কুল, স্কুল অব লাইফ এবং ইগনেট স্কুলের শিক্ষার্থীদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

স্কুল অব লাইফে আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার ক্লাব প্রেসিডেন্ট Rtn মোতাহের হোসেন চৌধুরী, চার্টার্ড প্রেসিডেন্ট ইলেক্ট্র Rtn ইশতিয়াক আহমেদ চৌধুরী, পিপি Rtn কাইজার-ই আলম, পিপি Rtn কাজী আজমল হক, প্রজেক্ট চেয়ার পিপি Rtn অ্যাডভোকেট নায়লা খান, প্রেসিডেন্ট ইলেক্ট্র Rtn কামরুল আজিজ, সেক্রেটারি Rtn মীর শাহীনুর ইসলাম, ভাইস প্রেসিডেন্ট Rtn ফজলে মনিম সৈকত, স্কুল অব লাইফের চেয়ারম্যান Rtn ডাক্তার অনুপম হোসেন এবং Rtn ইঞ্জিনিয়ার আশিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মৌলিক প্রয়োজন পূরণে সহযোগিতা করা সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, পুরো কর্মসূচির অর্থায়ন করেন Rtn মোরশেদ আলম চাকলাদার, জয়েন্ট সেক্রেটারি, রোটারি ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে রোটারি ক্লাবের এ উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।