• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়ক এড়িয়ে চলার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

বঙ্গভবনের সম্মুখ সড়ক।ছবি সংগৃহীত
নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীর বঙ্গভবন ও আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান উপলক্ষ্যে বঙ্গভবন ও সংলগ্ন মতিঝিল-গুলিস্তান এলাকায় ভিআইপি চলাচল সুগম করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ট্রাফিক মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নির্দিষ্ট কিছু রাস্তায় সাধারণ যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহনের ক্ষেত্রে এই ট্রাফিক কড়াকড়ি প্রযোজ্য হবে না।
নির্দেশনায় বলা হয়েছে, মতিঝিল শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা (বঙ্গভবন রোড) এবং রাজউক ক্রসিং (ডিআইটি রোড) পর্যন্ত কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। এছাড়া দৈনিক বাংলা থেকে রাজউকমুখী বাণিজ্যিক যানবাহন চলাচলও বন্ধ থাকবে। গণপরিবহন চলাচলের সুবিধার্থে শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা-ইউবিএল-প্রেসক্লাব রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী বাসগুলোকে অন্য বিকল্প সড়ক ব্যবহার করার কথাও জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, হানিফ ফ্লাইওভার দিয়ে আসা গাড়িগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না নিয়ে ফুলবাড়িয়া অথবা ইউবিএল ক্রসিং দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকল্প রুট হিসেবে জিরো পয়েন্ট-ইউবিএল-নাইটিঙ্গেল-ফকিরাপুল হয়ে শাপলা চত্বর সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
সাময়িক এই ট্রাফিক ব্যবস্থার কারণে ওই এলাকার সড়কে যাতায়াতে সাধারণ মানুষের কিছুটা বিলম্ব বা ভোগান্তি হতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে নগরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category