• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি / ৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

টানা প্রায় সাড়ে ৪৩ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. মাহমুদুল হক জুয়েল বাস চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে এসব রুটে বাস চলাচল শুরু হয়। এতে স্বস্তি ফিরেছে দুই জেলার যাত্রীদের মধ্যে।

তবে গোল্ডেন লাইন পরিবহনের চলাচলকে কেন্দ্র করে রাজবাড়ীর পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সৃষ্ট বিরোধ এখনো পুরোপুরি মীমাংসা হয়নি। প্রশাসনের আশ্বাসে আপাতত বাস চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার পর গোল্ডেন লাইন পরিবহনের বাস চলাচল নিয়ে বিরোধের জেরে রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় দুই জেলার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক বলেন, বাস চলাচল শুরু হয়েছে। তবে গোল্ডেন লাইন নিয়ে বিরোধের স্থায়ী সমাধান এখনো হয়নি। প্রশাসনের আশ্বাসে বাস চলাচল স্বাভাবিক করা হয়েছে।

তিনি জানান, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী রাজবাড়ীর ওপর দিয়ে গোল্ডেন লাইন পরিবহনের চারটি ট্রিপ চলাচলে তাদের আপত্তি নেই। তবে এর বেশি ট্রিপ চলতে দেওয়া হবে না।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। আপাতত বাস চলাচল স্বাভাবিক হয়েছে। সংশ্লিষ্টদের নিয়ে বসে পরবর্তী সময়ে বিরোধের স্থায়ী সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category