• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

আজই গেজেট, শুক্রবার শপথ নেবেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নবনির্বাচিত  রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজকেই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশিত হবে। আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান শেষে তিনি এ মন্তব্য করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোঃ আক্তারুজ্জামান মিয়া প্রমুখ।

তিনি আরও বলেন, দেশের মানুষ নির্বাচনকে ভুলে যেতে বসেছিল। আবার নির্বাচনের সংস্কৃতি ফিরে এসেছে। গণতন্ত্রের এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। আজকে ভোটের পর পরাজিত প্রার্থী বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন। একইসঙ্গে সংসদ নেতাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদল নেতা।

একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ করা হয়। রাষ্ট্রপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ ভোট বৈধ বলে ঘোষণা করেছেন সিইসি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ করা হয়। ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। আজকের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। আগামীকাল নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার।

১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল। পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category