• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

ভাত রান্না নিয়ে বিরোধে ছেলের হাতে প্রাণ গেল মায়ের

পিরোজপুর প্রতিনিধি / ৪৫ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালী উপজেলায় ভাত রান্না করাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছেলের হাতে কানন বালা (৬৫) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছেলে সুজন বালা (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিহত কানন বালা উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত সুনীল বালার স্ত্রী।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ভাত রান্না করা নিয়ে কানন বালার সঙ্গে তার একমাত্র ছেলে সুজনের কথা-কাটাকাটি শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে তাদের মধ্যে ঝগড়া চলার একপর্যায়ে রাত সাড়ে ১২টার দিকে সুজন ক্ষিপ্ত হয়ে দরজায় লাগানো কাঠের ডাসা দিয়ে মায়ের মাথায় আঘাত করেন বলে অভিযোগ।

পরদিন রোববার ভোরে সুজন তার মাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে প্রতিবেশী ও মামাদের খবর দেওয়া হয়। স্বজনরা কানন বালাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টার দিকে কানন বালা মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই প্রদীপ মিস্ত্রী বাদী হয়ে সুজন বালাকে আসামি করে কাউখালী থানায় হত্যা মামলা করেন। পরে সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে সুজনকে গ্রেফতার করে পুলিশ।

কাউখালী থানার পরিদর্শক (তদন্ত) এবাদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের ভাইয়ের দায়ের করা মামলার ভিত্তিতে সোমবার রাতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category