• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

ঝালকাঠি রেড ক্রিসেন্টের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি / ৪০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঝালকাঠি ইউনিটের নবগঠিত এডহক কার্যনির্বাহী কমিটির প্রথম সভা বুধবার (১৯ আগস্ট) জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট ঝালকাঠি ইউনিটের চেয়ারম্যান এডভোকেট মোঃ সাহাদাৎ হোসেন। সভায় নবনির্বাচিত সহসভাপতি সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট আলী আসগর ফকিরসহ কমিটির সদস্য এজাজ হাসান, আনিসুর রহমান তাপু, এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, এডভোকেট আক্কাস সিকদার, মতিয়া মাহফুজ জুয়েল, সৈয়দ জিয়াউল ইসলাম জুয়েল, এডভোকেট মিজানুর রহমান আলমগীর, ফারজানা ইয়াসমিন ও ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন মুইন উপস্থিত ছিলেন।

সভায় ইউনিটের চলমান কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন কার্যক্রম শুরু করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের আজীবন সদস্যদের তথ্য যাচাই ও হালনাগাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য বিদ্যমান আজীবন সদস্যদের আগামী ৭ দিনের মধ্যে সনদপত্র, মানি রশিদ অথবা পরিচয়পত্র (যদি থাকে) নিয়ে ইউনিট কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

একই সময় নতুন করে আজীবন সদস্য ও যুব সদস্য হতে আগ্রহীদেরও আগামী ৭ দিনের মধ্যে ইউনিট কার্যালয়ে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউনিট কর্তৃপক্ষ জানিয়েছে, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করতে সদস্যদের তথ্য হালনাগাদ ও সংরক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category