• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর অমর সৃষ্টি ‘দ্য আলকেমিস্ট’, মঞ্চে আনছে এক্টোম্যানিয়া।

নিজস্ব প্রতিবেদক / ২৬৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিশ্বসাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং আলোড়ন সৃষ্টিকারী উপন্যাস পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’ এবার আসছে ঢাকার মঞ্চে। নাট্যদল ‘এক্টোম্যানিয়া’-র নতুন এই প্রযোজনাটি নিয়ে ইতোমধ্যে নাট্যাঙ্গনে শুরু হয়েছে দারুণ উন্মাদনা। আত্মোপলব্ধি, স্বপ্ন এবং ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিশরীয় পিরামিডের পানে যাত্রার এই রূপকধর্মী গল্পটি এবার জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চের আলোয়।

​বিশ্বজুড়ে কোটি কোটি পাঠকের হৃদয় জয় করা এই উপন্যাসের মূল বার্তাটি হলো— “তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্ব-ভ্রমান্ড সেই চাওয়ার পক্ষে ষড়যন্ত্রে লিপ্ত হয়।” এই সর্বজনীন দর্শন এবং জীবনের পরম সত্যকে নাট্যমঞ্চের রূপ দেওয়া হয়েছে অত্যন্ত নিপুণভাবে।


​নাটকটির নির্দেশক তালহা জুবায়ের বলেন ‘বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুর দৌড়ে (Rat Race) এমনভাবে ব্যস্ত হয়ে আছি প্রায়ই ভুলে যাই জীবনে কী করতে চেয়েছি। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য বা Personal Legend (স্বপ্ন) থাকে, যা অর্জন করার জন্য আমরা জন্ম নিয়েছি। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য এই প্রযোজনা, যা আমাদের ভেতরের স্বপ্ন দেখার তাগিদ এবং আত্মিক যাত্রাকে নতুনভাবে উসকে দেবে’। নান্দনিক

আলোকসম্পাত, আবহসংগীত এবং শক্তিশালী অভিনয়ের মধ্য দিয়ে সান্তিয়াগো নামের সেই রাখাল বালকের মরুভূমির যাত্রা এবং তার অন্তর্জগতের রূপান্তর ফুটিয়ে তোলা হবে মঞ্চে। ​খুব শীঘ্রই ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমি র এক্সপেরিমেন্টাল হলে নাটকটির উদ্বোধনী ও নিয়মিত প্রদর্শনী হবে। অভিনয় করছেন শশাঙ্ক

সাহা,কামরুজ্জামান তাপু,সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান,ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, বাপ্পী চৌধুরী, সাকিব শুভ,ঐশি,সাদ,রিহাদ ইসলাম,রাতুল আরিয়ান,সুলাইহা তারজিয়া ,রুদ্র,জনি,বরিষ-ধরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category