• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

বিরোধী দলকে রাজপথ ছেড়ে সংসদে কথা বলার আহ্বান ডা. জাহেদের

নিজস্ব প্রতিবেদক / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

বিরোধী দলকে অযৌক্তিক আন্দোলন ও রাজপথের সংঘাত পরিহার করে সংসদে কথা বলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, দায় চাপিয়ে দেওয়ার কাজ বিরোধীদল করবেই, কিন্তু ব্লেম করা উচিত না।

রাজপথের চেয়ে ভালো জায়গা সংসদ, সেখানে যুক্তি তুলে ধরুন। তারা যদি অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ ও দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের রিজেক্ট করবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়নের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংস্কৃতিক বিকাশ ও নতুন প্রজন্মের মানসিক উন্নয়ন প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক এই উপদেষ্টা জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে তৎপর হওয়ার তাগিদ দিয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

এ সময় বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব দীপংকর বিশ্বাস এবং ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category