• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বিষখালী নদীতে কচুয়া-বেতাগী সেতু নির্মাণ: স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি / ৪৩ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বিষখালী নদীতে বহুল কাঙ্ক্ষিত ‘কচুয়া টু বেতাগী’ ফেরি পয়েন্টে সেতু নির্মাণের লক্ষ্যে স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল কচুয়া ফেরিঘাট এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শন শেষে ‘রুবেল সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘ’-এর আয়োজনে স্থানীয় সর্বস্তরের জনগণের সাথে আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মো. আতিকুর রহমান রুবেলের সঞ্চালনায় সভায় সওজের দায়িত্বশীল কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​ঝালকাঠি ও বরগুনা জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে বিষখালী নদীর ওপর এই সেতু নির্মাণ দক্ষিণ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রফিকুল ইসলাম জামাল বলেন, “কচুয়া-বেতাগী সেতু বাস্তবায়িত হলে পুরো অঞ্চলে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে। জনগণের সুবিধার্থে দ্রুততম সময়ে এই প্রকল্প ত্বরান্বিত করতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেয়া হবে।”

এসময় ​উপস্থিত ছিলেন, প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ​ঝালকাঠি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী, মো. শাহারিয়ার শরীফ খান ও কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার, ​মো. মকবুল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন, ​উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ​মো. আখতার হোসেন নিজাম মিরবহর, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ​মো. হাছিব ভুট্টো আকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আশিকুর রহমান সবুজ, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে রুবেল সমাজ কল্যাণ ও ক্রীড়া সংঘের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। স্বপ্নের এই সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত এলাকাবাসী এমপি মহোদয় ও আয়োজকদের ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category