• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশের ইতিহাস ডারউইন টেস্ট

বর্তমান বাংলাদেশ ডেস্ক / ১০৫ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 ছবি : সংগৃহীত
ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে এটাই বাংলাদেশের প্রথম টেস্ট জয়।
জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫৭ রান। শুরুতেই তানজিদ হাসানকে শূন্য রানে হারালেও এরপর আর কোনো বিপদ হতে দেননি শাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনের ব্যাটে মাত্র ১৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
শেষ পর্যন্ত মুমিনুলের ব্যাট থেকে আসা বাউন্ডারিতে নিশ্চিত হয় বাংলাদেশের ঐতিহাসিক জয়। মুমিনুল ২৬ ও শাদমান ২৫ রানে অপরাজিত ছিলেন।
এর আগে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে ২৮৪ রানে অলআউট করে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে পাওয়া ২২৮ রানের লিড মিলিয়ে অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৭ রান।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বল হাতে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি নেন ৫ উইকেট। হাসান মাহমুদ পান ৩ উইকেট। সেঞ্চুরি করা ক্যামেরন গ্রিনকে ১০৪ রানে ফেরান হাসান মাহমুদ।
প্রথম ইনিংসেও বাংলাদেশের দাপট ছিল চোখে পড়ার মতো। হাসান মাহমুদ নেন ৫ উইকেট। ব্যাট হাতে তানজিদ হাসান করেন সেঞ্চুরি, আর মেহেদী হাসান মিরাজ খেলেন ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
চার দিনের পুরো টেস্টেই অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিয়ে নতুন ইতিহাসে নাম লেখালেন বাংলাদেশের ১১ ক্রিকেটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category