• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আটক ২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক / ৫৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

আটক ২ শিক্ষার্থী। ছবি : সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২ শিক্ষার্থীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (১৪ আগস্ট) রাত ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক শিক্ষার্থীদের একজন আবদুল কাদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এবং বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী। অন্য শিক্ষার্থীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার নাম, পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুজনের সাংগঠনিক সম্পৃক্ততা, সাম্প্রতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম এবং কোনো কর্মসূচি বা সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়গুলো যাচাই করা হচ্ছে।
এছাড়া, তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট মামলা, অভিযোগ বা পূর্ববর্তী আইনি রেকর্ড রয়েছে কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category