• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

শিপইয়ার্ডে শ্রমিক মৃত্যুর দায় মালিকপক্ষ ও সরকারকে নিতে হবে: সিপিবি

চট্টগ্রাম ব্যুরো / ৮৮ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আট শ্রমিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখা। একই সঙ্গে শিপইয়ার্ডে একের পর এক দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর জন্য মালিকপক্ষ ও সরকারের গাফিলতিকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে সিপিবি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি কমরেড অশোক সাহা, সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ জাহাঙ্গীর, সীতাকুণ্ড উপজেলা পার্টির সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন মাহমুদ ও সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী এসব কথা বলেন।

নেতারা বলেন, জাহাজভাঙা শিল্পে শ্রমিকের প্রাণহানি দীর্ঘদিনের সমস্যা হলেও দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জামের অভাব, বিষাক্ত গ্যাস পরীক্ষা না করে শ্রমিকদের জাহাজে প্রবেশ করানো, বিস্ফোরণ প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতির ঘাটতি এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

তাঁরা বলেন, কঠোর আইন ও নীতিমালা থাকলেও মাঠপর্যায়ে নিয়মিত তদারকি ও নজরদারির অভাব এবং মালিকপক্ষের প্রভাবের কারণে তা যথাযথভাবে কার্যকর হচ্ছে না।

সিপিবি নেতারা বলেন, সরকার পরিবর্তন হলেও শিপইয়ার্ডের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। দুর্ঘটনায় শ্রমিক নিহত বা আহত হওয়ার পর ক্ষতিপূরণ নিয়েও নানা টালবাহানা চলে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও মালিকপক্ষের প্রভাবে অনেক পরিবার ন্যায্য ক্ষতিপূরণ ও বিচার থেকে বঞ্চিত হয়।

তাঁরা আরও বলেন, একজন শ্রমিকের প্রাণের বিনিময়ে দেওয়া সামান্য অর্থ কোনো পরিবারের দীর্ঘমেয়াদি জীবনযাপনের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না।

বিবৃতিতে নিহত শ্রমিকদের পরিবারকে দ্রুত ও ন্যায্য ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি আহতদের সুচিকিৎসার ব্যবস্থা এবং শিপইয়ার্ডে আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিপইয়ার্ডগুলোতে কঠোর সরকারি নজরদারি ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে সিপিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category