• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাম দলগুলোর বিভক্তিতে তরুণদের আস্থা কমেছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদক / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

 বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।  ছবি সংগৃহীত
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বাম দলগুলোর অভ্যন্তরীণ বিভক্তি ও বারবার ভাঙনের কারণে তরুণ সমাজ এবং সাধারণ মানুষের কাছে বামপন্থার প্রতি আস্থা কমেছে। দীর্ঘদিন চলমান এই বিভক্তি বাম আন্দোলনের শক্তিকে দুর্বল করেছে।
সম্প্রতি এক গণমাধ্যমে রুহিন হোসেন প্রিন্স বলেন, বাম সংগঠনগুলোর মধ্যে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য এবং ‘পিউরিস্টিক অ্যাটিটিউড’ বা নিজেদের অবস্থানকে একমাত্র সঠিক মনে করার প্রবণতার কারণে বারবার ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে সাধারণ মানুষের পাশাপাশি তরুণদের মধ্যেও বামপন্থার প্রতি আস্থা কমেছে।
তিনি জানান, সিপিবির মধ্যে ১৯৯৩ সালে একটি বড় পরিবর্তন এলেও দলটি এখনও ঐক্যবদ্ধ রয়েছে। তবে অন্যান্য বাম দলের মধ্যে নেতৃত্বের সংকট এবং বিভিন্ন রাজনৈতিক ও কৌশলগত প্রশ্নে একমত হতে না পারার কারণে বিভক্তি তৈরি হয়েছে।
প্রিন্স বলেন, রাতারাতি সব কমিউনিস্ট দলের ঐক্য সম্ভব নয়। তবে বিভিন্ন ইস্যু ও কর্মসূচিকে কেন্দ্র করে ঐক্য গড়ে তোলার চেষ্টা চলছে। বাম গণতান্ত্রিক জোটের মাধ্যমে সেই উদ্যোগকে আরও বিস্তৃত করার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যে নয়, বিভিন্ন শ্রেণি সংগঠন ও সাধারণ মানুষের মধ্যেও বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। বাম রাজনীতিকে শক্তিশালী করতে কর্মসূচিভিত্তিক ঐক্য এবং যৌথ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category