• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

জিম্বাবুয়ে ৯০ জনের ফেরিতে ছিল ১২০, ডুবে গিয়ে ৪৪ প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

ছবি : রয়টার্স
জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবে অন্তত ৪৪ জনের প্রাণহানি হয়েছে। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

ওই হ্রদের একজন কর্মকর্তার বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়, ৯০ জনের ধারণ ক্ষমতা সম্পন্ন ফেরিটিতে ১২০ জন ছিল। তাদের মধ্যে শিশু ছিল ১২।

মঙ্গলবার বৈরি আবহাওয়ার মধ্যে সরকারি ফেরিটি ডুবে যাওয়ার পরপরই এক প্রত্যক্ষদর্শী জানান, উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করার সময় পানিতে একাধিক মরদেহ ভেসে থাকতে দেখা গিয়েছিল।

জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানায়, নিবন্ধিত টিকিট বিক্রির তথ্য অনুযায়ী জাহাজটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন।

এ ছাড়াও টিকিট কেনার বয়সের কম বয়সী শিশুও জাহাজে থাকতে পারে। তবে এদের সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) এই জলযানটি উত্তরাঞ্চলীয় কারিবা শহর এবং বেশ কয়েকটি দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে সাধারণ মানুষকে পারাপারের কাজে নিয়োজিত ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category