• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে সৌদিতে নিহত তিন প্রবাসীর পরিবারের পাশে বিএনপি নেতারা

নাটোর প্রতিনিধি / ৫৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের মুসাসা এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার তিন প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
বুধবার (১২ আগস্ট) উপজেলার ৩ নম্বর খাজুরা ইউনিয়নের নিহত তিন প্রবাসীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।
নিহতরা হলেন—নলডাঙ্গার দীঘির পাড় গ্রামের জাকির আলীর ছেলে শামীম হোসেন (৩৫), খাজুরার শ্রীপুর পাড়ার গোলাম রাব্বানীর ছেলে সাব্বির আহমেদ শুভ (৩০) এবং মহিশডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয় (২৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৯ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের মুসাসা এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নলডাঙ্গার ওই তিন প্রবাসী নিহত হন। তাদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে রহিম নেওয়াজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তারা পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, বিএনপি ও প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারগুলোর পাশে থেকে সার্বিক সহযোগিতা করা হবে। পাশাপাশি নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা ও দিঘাপতিয়া এম কে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক আহমেদ উল্লাহ চৌধুরী স্বপ্নন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, খাজুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা জহুরুল ইসলাম ভুট্টু, উপজেলা বিএনপি নেতা আফজাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে, ঘটনার পর থেকেই নিহত তিন প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category