• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরে সৌদিতে অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের পাশে জামায়াত

নাটোর প্রতিনিধি / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের
তিন প্রবাসীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

নিহতরা হলেন—নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর গ্রামের রাব্বানীর ছেলে মো. সাব্বির হোসেন শুভ (৩০), দিঘীরপাড় এলাকার জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা গ্রামের আসলাম হোসেনের ছেলে রবিউল আউয়াল হৃদয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশে জামায়াত নেতৃবৃন্দ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন তারা।

পরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত তিন পরিবারের সদস্যদের আর্থিক সহযোগিতা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড. মীর নূরুল ইসলাম, জেলা সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলন, নলডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর আব্দুর রব, সহকারী সেক্রেটারি মাওলানা আবু নওশাদ নোমানী, জিহাদুল ইসলাম,মাধনগর ইউনিয়ানের আমীন ডাঃ ফজলুল হক নান্নু, জামায়াতের নেতা মোঃ আফাজ উদ্দিন সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, নিহতদের পরিবারের যেকোনো প্রয়োজনে জামায়াতে ইসলামী তাদের পাশে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category