• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline
ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় নকলায় স্কুলছাত্রীর আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি / ৬৯ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়। ছবি : সময়ের আলো
এসএসসিতে অকৃতকার্য হওয়ায় নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের দিয়ামনি অন্তি (১৬) নামে এক পরীক্ষার্থী। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামে এই ঘটনা ঘটে।
দিয়ামনি অন্তি চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। দিয়ামনি চরবাছুর আলগী গ্রামের দুলাল মিয়া মেয়ে। তিন কন্যার মধ্যে সর্বকনিষ্ঠ অন্তিকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছে তার পরিবার।
পুলিশ ও পরিবার সূত্র জানা যায়, সোমবার (১০ আগস্ট) এসএসসির ফল প্রকাশিত হলে অকৃতকার্য হওয়ায় সারাদিন মন খারাপ করে তার ঘরে বসে ছিল। গভীর রাতে সবার অজান্তে অন্তি ঘরের চালের কাঠের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
ভোররাত আনুমানিক ৩টার দিকে বাবা-মা ওই ঘরে গেলে ঝুলে থাকা অন্তির মরদেহ দেখতে পান। পরে বাবা-মায়ের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category