• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

রাণীনগরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি / ৮৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

নওগাঁর রাণীনগরে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিাযোগে মামলায় সুফল চন্দ্র সরকার (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার কাশিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুফল চন্দ্র সরকার কাশিমপুর হিন্দুপাড়া গ্রামের মদন চন্দ্র সরকারের ছেলে।

এর আগে ৬ আগস্ট যৌন হয়রানির শিকার হন ওই শিশু। এ ঘটনায় শিশুটির নানী বাদি হয়ে রোববার রাতে সুফল চন্দ্র সরকারকে আসামি করে রাণীনগর থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, ৬ আগস্ট সকালে ওই শিশু হাঁস নিয়ে একা পুকুরে যাচ্ছিল। এ সময় যুবক সুফল পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে এক বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার পরিপ্রেক্ষিতে রাতেই পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামি যুবক সুফল চন্দ্র সরকারকে গ্রেফতার করেছে। সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category