অনুষ্ঠানের শুরুতে দেশ ফাউন্ডেশন ইউকের কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ফারহানা মৌ।বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সাফল্য এবং সমাজ ও কমিউনিটিতে তাদের অবদান স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ব্রিটিশ বাংলাদেশিদের অর্জনকে বৃহত্তর পরিসরে তুলে ধরা নয়, বরং নতুন প্রজন্মকে ব্যবসা, উদ্যোক্তা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতেও এই অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকেরা জানান, এবারের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।