• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বার্মিংহামে বসছে বর্ণাঢ্য আসর ৩৩ ক্যাটাগরিতে সম্মাননা পাচ্ছেন সফল বাংলাদেশিরা

যুক্তরাজ্য প্রতিনিধি / ৬৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 ছবি সংগৃহীত
ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের সাফল্য ও অবদানকে স্বীকৃতি দিতে আবারও পর্দা উঠছে ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডসের। দেশ ফাউন্ডেশন ইউকের উদ্যোগে এবং গ্লোব লার্নিং পাথওয়ের প্রেজেন্টেশনে আগামী ২৫ অক্টোবর বার্মিংহামের ঐতিহ্যবাহী বিংলি হলে অনুষ্ঠিত হবে চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬।
অ্যাওয়ার্ডস অনুষ্ঠানকে সামনে রেখে শনিবার (৮ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে আয়োজনের বিস্তারিত তুলে ধরেন দেশ ফাউন্ডেশন ইউকের ফাউন্ডার ও চেয়ারম্যান ড. মিসবাউর রহমান।লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সালে প্রথম এই আয়োজনের যাত্রা শুরু হয়।

সে সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যে হালাল মাংস বিক্রির বৈধতা নিয়ে যে নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, দেশ ফাউন্ডেশনের আয়োজন থেকে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে ব্রিটিশ সরকার হালাল মাংস বিক্রির বৈধতা নিশ্চিত করার ঘোষণা দেয়। মুসলিম সম্প্রদায়ের জন্য এটিকে একটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয় সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে দেশ ফাউন্ডেশন ইউকের কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ফারহানা মৌ।বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও পেশাজীবীদের সাফল্য এবং সমাজ ও কমিউনিটিতে তাদের অবদান স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ব্রিটিশ বাংলাদেশিদের অর্জনকে বৃহত্তর পরিসরে তুলে ধরা নয়, বরং নতুন প্রজন্মকে ব্যবসা, উদ্যোক্তা ও পেশাগত ক্ষেত্রে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতেও এই অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকেরা জানান, এবারের অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে ব্যবসায়ী, উদ্যোক্তা, পেশাজীবী, কমিউনিটি নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেবেন।আয়োজকদের প্রত্যাশা, চতুর্থ ব্রিটিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৬ শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং ব্রিটিশ বাংলাদেশিদের অর্জন, সাফল্য, সম্ভাবনা ও আগামী প্রজন্মের স্বপ্নকে এক মঞ্চে তুলে ধরার একটি অনন্য আয়োজন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category