• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, জরিমানা

 মুন্সীগঞ্জ প্রতিনিধি: / ৬৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মুন্সীগঞ্জ সদর উপজেলার সদর রোড ও মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও জিলাপি তৈরি এবং ডাব বিক্রিতে মূল্য তালিকা ও ক্রয় রশিদ না রাখার অপরাধে দুই ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর রোড এলাকার আদি মধুবন মিষ্টিমুখ দোকানে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও জিলাপি তৈরি করা হচ্ছে। পাশাপাশি জিলাপিতে নন-ফুডগ্রেড রং ব্যবহার এবং জিলাপি উন্মুক্তভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছিল। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সমীর ঘোষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সামনে বিভিন্ন ডাবের দোকানে মনিটরিং করা হয়। এ সময় ডাব বিক্রেতাদের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় রশিদ সংরক্ষণ এবং যৌক্তিক মুনাফায় ডাব বিক্রির নির্দেশনা দেওয়া হয়। মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় ডাব বিক্রেতা আজিজুল হককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category