কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান বিজ্ঞ চেম্বার জজ আদালতের আদেশ প্রতিপালন না করায় এবং একই আদেশে পুলিশের প্রতি তাকে গ্রেফতারের নির্দেশ থাকায় তাকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। বিজ্ঞ আদালতের আদেশের প্রেক্ষিতে ও আসামীর পালিয়ে যাওয়া রোধকল্পে আজ ৮ আগস্ট ২০২৬ তার ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করে পিবিআই। তাকে কুমিল্লা আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
গত ২২ এপ্রিল ২০২৬ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়। হাইকোর্ট থেকে জামিন নিয়ে ৪ আগষ্ট মুক্তি পায়। ৬ আগস্ট হাইকোর্টের জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। একই সঙ্গে তাকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে ।