• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

হরমুজে নৌজোট গড়ার মার্কিন উদ্যোগে ইউরোপের অনাগ্রহ

আন্তর্জাতিক ডেস্ক / ৬৫ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে অস্থির ও সংঘাতপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক নৌজোট গঠনের চেষ্টা চালিয়ে আসছে। লক্ষ্য হলো, নৌবাহিনীর নিরাপত্তাবেষ্টনীর মাধ্যমে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখা।

তবে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স এ উদ্যোগে নেতৃত্ব দেওয়ার বিষয়ে এখন আর আগের মতো আগ্রহ দেখাচ্ছে না। টেকসই যুদ্ধবিরতি হলে এমন একটি মিশনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে দেশ দুটি আগে সম্মতি জানিয়েছিল। কিন্তু হরমুজ প্রণালিতে অচলাবস্থা অব্যাহত থাকায় এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে ক্রমেই বাড়তে থাকলেও নৌজোট গঠনের উদ্যোগ খুব একটা এগোচ্ছে না।

বিশ্লেষকদের মতে, এই উদ্যোগে অচলাবস্থা ইউরোপীয় সরকারগুলোর গভীর সতর্কতারই প্রতিফলন। তাদের আশঙ্কা, এমন একটি অনিশ্চিত ও সহজেই নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন সংঘাতে জড়িয়ে পড়া, যা তারা নিজেরা শুরু করেনি কিংবা সমর্থনও করেনি, শেষ পর্যন্ত বড় ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোর কাছ থেকে এ ধরনের সামরিক উদ্যোগের সুস্পষ্ট সমর্থন না থাকায় ইউরোপীয় দেশগুলোর অনাগ্রহ আরও বাড়ছে।

রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট (আরইউএসআই) ও সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের জ্যেষ্ঠ গবেষক এইচ এ হেলিয়ার আল জাজিরাকে বলেন, ‘অন্যদের হয়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার ব্যাপারে যুক্তরাজ্য বা ফ্রান্সের খুব একটা আগ্রহ নেই। বিশেষ করে এ ধরনের পদক্ষেপের জন্য যদি আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট দাবি না থাকে।’

সূত্র: আলজাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category