• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

সারা বিশ্বকে এক করলেও তোমার কোনো লাভ হবে না: সৌদিকে ইয়েমেনের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক / ৪৬ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মাহদি আল-মাসাত

সৌদি আরবকে উদ্দেশ করে ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসাত করে বলেছেন, তুমি সমগ্র বিশ্বকে একত্র করলেও তোমার কোনো লাভ হবে না। আজ পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই ধরনের চুক্তিগুলো পরিস্থিতির ওপর কোনো প্রভাব ফেলে না, এবং অবরোধের বদলে অবরোধের সমীকরণ তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত বহাল থাকবে। যে কেউ সৌদি আগ্রাসন ও আমাদের দেশের বিরুদ্ধে ১২ বছর ধরে চলমান অবরোধে অংশীদার হতে চায়, আমরা তাকেও আগ্রাসী হিসেবে গণ্য করব, এমনকি যদি এই অংশীদারিত্ব প্রতারণামূলক নামে আচ্ছাদিত করা হয়।

তিনি আরও বলেন, ন্যায্য ও সম্মানজনক শান্তি এবং সৌভ্রাতৃত্বের মূল্য যুদ্ধ ও আগ্রাসনের চেয়ে অনেক কম।

উল্লেখ্য, শুক্রবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন, যার নাম দেয়া হয়েছে ‘মক্কা সন্ধি’। -পার্সটুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category