• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
Headline
টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি

মান্দায় বাইক দুর্ঘটনায় মহাসড়কে ঝরলো কিশোরের প্রাণ, আহত ১

মান্দা (নওগাঁ) প্রতিনিধি / ৬৯ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

নওগাঁর মান্দায় বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আকাশ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় সাগর নামের অপর এক তরুণ গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ফেরিঘাট ব্রিজের পূর্ব পাশে শাপলা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ উপজেলার গনেশপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। তিনি সতীহাট বাজারের ‘দিগন্ত ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম’-এ ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সতীহাট থেকে মালামাল নিয়ে ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন আকাশ ও সাগর। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন সাগর এবং পেছনে বসে ছিলেন আকাশ। পথিমধ্যে শাপলা ফিলিং স্টেশন সংলগ্ন একটি নির্মাণাধীন কারখানার সামনে পৌঁছালে বেপরোয়া গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে দুজনই বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়। একইদিন রাত ১০ টার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আকাশের অকাল মৃত্যুতে অত্র এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আর সেকারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

নিহতের বাবা আশরাফুল ইসলাম বলেন, “আমার এক ছেলে ও এক মেয়ে। আকাশ দোকানে ডেলিভারির কাজ করতো। সাগর বেপরোয়া গতিতে বাইক চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে। এতে আমার ছেলেটাকে অনাকাঙ্খিতভাবে মৃত্যু বরণ করতে হলো। যা খুবই দু:খজনক। ”

এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম জানান, বিষয়টি তিনি এখনও অবগত নন। তবে নিহতের পরিবার যোগাযোগ করে থানায় জিডি করলে বিআরটিএ থেকে সরকারি অনুদান পাওয়ার সুযোগ থাকবে। এ জন্য হাসপাতালে ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র ও আরটিএ (রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট) সনদের প্রয়োজন হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category