• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি / ৬৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল তিনটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প উন্নয়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো জিয়াউর রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ সরকার মো.আব্দুল্লাহ আল মামুন,উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.সিনথিয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ,পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমদ,উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন,পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোসাব্বির আলী মুন্না,

শ্রীমঙ্গল প্রেসক্লাব এর আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন,আমরা জুলাই যোদ্ধা মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক শাহ জামাল ভূঁইয়া,সদস্য সচিব ইমরান খান,জুলাই যোদ্ধা বাবুল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তাগণ জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে আগামীদিনের সকল ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় ফ্যাসিস্ট হাসিনা পতনে জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category