• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
Headline
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যু, হেফাজতে বন্ধু দীপ জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন

‘শহিদের আত্মত্যাগকে ধারণ করেই গড়ে তোলা হবে নতুন বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক / ৭৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

 বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংগৃহীত ছবি
স্বৈরাচারবিরোধী দীর্ঘ লড়াই ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে কোটি মানুষের স্বপ্ন ও শহিদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এ প্রত্যাশা ও অঙ্গীকার ব্যক্ত করেন।
বাণীতে স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শেখ হাসিনার ভয়াবহ ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে লাখো পরিবার ধ্বংস ও গুম-হত্যার শিকার হয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের জুলাইয়ে হাজার হাজার ছাত্র-জনতা রাজপথে নেমে এলে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণসহ নজিরবিহীন নৃশংসতার পরও ৫ আগস্ট স্বৈরাচারের পতন ঘটে।
তিনি আরও জানান, প্রায় ছয় মাস আগে জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপের মতো নানামুখী বৈশ্বিক চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করে যাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আমার বিশ্বাস ৭১, আমার আস্থা ২৪-এর তারুণ্যে, আমার আদর্শ জিয়াউর রহমান আর স্বস্তি লিবারেল ডেমোক্রেসিতে। বিএনপিসহ কমরেডদের আত্মত্যাগের মাধ্যমে আইনের শাসন, মানুষের মর্যাদা ও গণতন্ত্রভিত্তিক একটি সুসংগঠিত রাষ্ট্র গঠনের আশ্বাস দিয়ে তিনি বলেন, ৫ আগস্টের শক্তির ওপর ভর করে এই মাটিতে আর কোনো স্বৈরাচার কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category