নওগাঁর রাণীনগরে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছ।
বুধবার বিকেলে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে একটি মিছিল বের করে। মিছিলটি রাণীনগর বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চারমাথা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সেক্রেটারি সামিনুর ইসলামের সঞ্চালনায় সমাবেসে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জামায়াতের সূরা সদস্য খবিরুল ইসলাম, মোস্তাফা ইবনে আব্বার, রাণীনগর উপজেলা জামায়াত আমীর ডা: আনজির হোসেন, নায়েবে আমীর আমিনুল ইসলাম প্রমূখ। সমাবেশে বক্তারা জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারকে আহব্বান জানান।