• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
Headline
কর্মদক্ষতার স্বীকৃতি, ট্রাফিক উত্তর বিভাগের কল্যাণ সভায় পুরস্কৃত হলেন সেরা পুলিশ সদস্যরা ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীনের ভূমিধস জয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক  ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত থাকছে নোয়াখালীতে অস্ত্র তৈরির কারিগর গ্রেপ্তার, বন্দুক ও সরঞ্জাম উদ্ধার যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন 

মানুষ দিশেহারা দৈনন্দিন খরচ মেটাতে: আহমদ আবদুল কাইয়ূম

নিজস্ব প্রতিবেদক / ৫১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে বক্তব্য রাখছেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, ছবি: সংগৃহীত

জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

তিনি বলেন, চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম বেড়েই চলছে। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়ছে তাদের দৈনন্দিন খরচ মেটাতে। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছে ভুক্তভোগীরা। অপরদিকে সারাদেশে গ্যাস সঙ্কট মারাত্মক আকার ধারণ করেছে। এর মধ্যে গ্যাসের দাম বৃদ্ধির পাঁয়তারা হচ্ছে।

আহমদ আবদুল কাইয়ূম আরও বলেন, শেখ হাসিনা ভারতকে গ্যাস দেওয়ার পর থেকেই দেশে গ্যাস সঙ্কটের সৃষ্টি হয়েছে। ভারতকে দেওয়া গ্যাস বন্ধ করতে হবে। সেই সঙ্গে ভারত ও আমেরিকার সঙ্গে হওয়া দেশবিরোধী সব চুক্তি বাতিল করতে হবে।

রোববার (২ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার মজলিসে শুরা অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহরের দিঘাপাতিয়া মাদরাসা অডিটরিয়ামে নাটোর জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শূরা অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি হাজী শেখ নূরুননাবী।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরামের সেক্রেটারী জেনারেল আব্দুস সবুর বিএসসিসহ জেলা নেতৃবৃন্দ।

 

বক্তব্যে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, জনগণের সেন্টিমেন্টকে বুঝতে ব্যর্থ হলে সরকারকে চরম মাশুল দিতে হতে পারে। জুলাই সনদের আলোকে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষ পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত থেকে ফিরে আসতে চায়। প্রতিহিংসার রাজনীতির করালগ্রাস থেকে মুক্তি চায়। নিত্যপণ্যের দাম নাগালে দেখতে চায়। সিন্ডিকেটমুক্ত বাজার চাঁদাবাজমুক্ত দেশ চায়।

তিনি বলেন, ‘সরকারের এক মন্ত্রীর বক্তব্য, চাঁদাবাজি পুরাপুরি বন্ধ করা সম্ভব নয়’ এমন বক্তব্য চাঁদাবাজিকে আরও উৎসাহিত করবে। আসলে চাঁদাবাজি বন্ধ করলে এরা কর্মী পাবে না, আর দুর্নীতি বন্ধ করলে নেতা পাবে না এটাই আসল কথা।

শূরা অধিবেশনে মাওলানা মোহাম্মদ আলী সিদ্দিকীকে সভাপতি এবং মাওলানা খলিলুর রহমানকে সেক্রেটারি নাটোর জেলা কমিটি ঘোষণা করা হয়। পরে প্রধান অতিথি তাদেরকে শপথবাক্য পাঠ করান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category