• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

জমিয়তের ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভা সোমবার

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

জমিয়তের ‘রক্তাক্ত জুলাই’ শীর্ষক আলোচনা সভা সোমবার, ছবি” সংগৃহীত

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: জাতির প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ৩ আগস্ট, সোমবার বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি।

আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, লেখক মাওলানা মুসা আল হাফিজ এবং লেখক মাওলানা যাইনুল আবিদীন।

স্বাগত বক্তব্য রাখবেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখবেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদদীন যাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও মাওলানা মতিউর রহমান গাজীপুরী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী।

সভাপতিত্ব করবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী।

দেশের চলমান পরিস্থিতি, ‘রক্তাক্ত জুলাই’-এর শিক্ষা এবং জাতীয় প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ এই আলোচনা সভায় গণমাধ্যমকর্মী, আলেম-উলামা, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের সচেতন নাগরিককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে দলটির প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী আন্তরিক আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category