• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
যুবদল আপনাদের প্রতিদ্বন্দ্বী নয়, ভাই: বিএনপি নেতাদের সহযোগিতার আহ্বান মুন্নার টয়োটার প্রথম প্রাইভেট কারে উঠলেন প্রধানমন্ত্রী মদিনার যে স্থানে নবী কারিম (সা.) তিনটি দোয়া করেছিলেন সৌদি আরবে প্রবাসী শ্রমিকদের ওপর বর্বর নির্যাতন, মৃত্যুদন্ড ও শিরশ্ছেদ বন্ধ করুন শ্রমিক বিক্ষোভ সমাবেশে সাইফুল হক উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন  ৫৫ প্রকল্পে অনিয়মের অভিযোগ, দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ১০ জন মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড খাদ্যশস্য সংরক্ষণ সক্ষমতা বাড়াতে টেকসই অবকাঠামো নির্মাণ করতে হবে: খাদ্যমন্ত্রী সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কাঁঠালিয়ায় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ইতালির নেপলসে ৪.৭ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় মানুষ

আন্তর্জাতিক ডেস্ক / ৫৭ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 ছবি সংগৃহীত 

ইতালির দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর নেপলস ও পার্শ্ববর্তী এলাকায় ৪ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নগরীজুড়ে তীব্র কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় এ ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে রয়টার্স। ভূমিকম্পের পর নেপলস ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির ভিসুভিয়ান অবজারভেটরি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পোজ্জুওলির সলফাতারার কাছে বহুল আলোচিত ‘ক্যাম্পি ফ্লেগ্রেই’ এলাকায়। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে উৎপন্ন হওয়ায় এর কম্পন সরাসরি ও প্রবলভাবে অনুভূত হয়েছে।

ইতালির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোজ্জুওলি ও নেপলসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় সাময়িকভাবে ট্রেন ও স্থানীয় গণপরিবহন চলাচল বন্ধ রেখে রেললাইন ও অবকাঠামো পরীক্ষা করা হয়।

এদিকে, ভিসুভিয়ান অবজারভেটরির গবেষকরা এলাকাটিতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছেন। তারা স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য আফটারশকের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category