• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গর

নিজস্ব প্রতিবেদক / ৫৫ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকা থেকে সরাসরি কক্সবাজারে যাওয়ার কথা রয়েছে তার।

সেখানে রোহিঙ্গা শরণার্থীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেবেন গর। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকা পৌঁছে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রী জানান, শুরু থেকেই বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো এবং তা আরো জোরদার হচ্ছে। রোহিঙ্গাদের জন্য দেশটির সহায়তা আরো বাড়ানোর অনুরোধ করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে তিনদিনের বাংলাদেশ মিশন শেষ করবেন সার্জিও গর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category