• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ঢাকা মেডিকেলে অষ্টম তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৫৯ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই রোগীর নাম রিয়া খাতুন (২০)।

শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে তিনি লাফ দেন।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা লতিফ মল্লিক জানান, তাদের বাড়ি পাবনা সদর উপজেলার বাদুরডাঙ্গি গ্রামে। কয়েক বছর আগে সিঙ্গাপুরপ্রবাসী আল আমিনের সঙ্গে মোবাইল ফোনে রিয়ার বিয়ে হয়। পরে আল আমিন দেশে এসে কিছুদিন অবস্থান করার পর আবার সিঙ্গাপুরে ফিরে যান।

তিনি বলেন, সন্তান নেয়ার চেষ্টা করলেও সন্তান না হওয়ায় রিয়া মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ ছাড়া তার শরীরেও একটি রোগ ধরা পড়ে। পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসার পর সর্বশেষ তিন দিন আগে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

লতিফ মল্লিক আরও জানান, ভোরে পাশের বেডের এক রোগীর স্বজন তাকে ডেকে বলেন, ‘দেখেন, আপনার মেয়ে লাফ দিচ্ছে’। তিনি দ্রুত এগিয়ে গিয়ে ধরার চেষ্টা করলেও রিয়া নিচে লাফ দেন। নিচে একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়ে তিনি গুরুতর আহত হন। ওয়ার্ডে থাকা অন্য রোগী ও স্বজনরাও তাকে নিবৃত্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কারও কথা শোনেননি।

পরে অন্যদের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category