• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
Headline
সরকারি বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসাশিক্ষকসহ দুজন, জরিমানা ৮০ হাজার ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য  সরকার-বিএনপি গ্রহণ করেনি সৌদি আরবের তেল শোধনাগারে হামলা, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর এইচএসসির ফল প্রকাশ শনিবার, জানা যাবে যেভাবে সিপিবির কার্যালয়ে হামলার প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ আজকের নামাজের সময়সূচি (২৮ অক্টোবর) স্থলভাগে প্রবেশ করেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, উপকূলে তাণ্ডবের শঙ্কা সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

‘জুলাই সনদ ও গণহত্যার বিচার বাস্তবায়ন করবে বিএনপি সরকার’: রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি / ৬২ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারের আমলেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে। আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদের বাস্তবায়ন হবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এনসিপি ও জামায়াত জুলাই গণঅভ্যুত্থানকে কুক্ষিগত করার অপচেষ্টা করছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত শক্তি ও অনুপ্রেরণা আমাদের জুলাইয়ের শহিদরা।’

জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা ও সাধারণ মানুষ বুকের রক্ত দিয়ে আমাদের কথা বলা ও রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ সব শহিদের অবদানের কারণেই আজ আমরা স্বাধীনভাবে দেশে বসবাস করতে পারছি।’

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘তিনি দেশে এলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। জুলাই গণহত্যার দায়ে তার বিচার হবে।’

জামায়াত ও এনসিপির রাজনৈতিক তৎপরতার সমালোচনা করে তিনি বলেন, ‘এনসিপির সাংগঠনিক সক্ষমতা বিএনপির তুলনায় অনেক কম। কিন্তু তাদের কর্মকাণ্ড দেখে মনে হয়, সাংগঠনিকভাবে শক্তিশালী হলে তারা আওয়ামী লীগের মতো আচরণ করত।’

তিনি আরও বলেন, ‘জামায়াত জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব নিতে চায়। কিন্তু নির্বাচনে জনগণ প্রমাণ করেছে, বিএনপির সাংগঠনিক শক্তির ওপরই তাদের আস্থা রয়েছে। গণঅভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, তাই জনগণ বিএনপিকেই নির্বাচিত করেছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category