• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
Headline
প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ, নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিল, সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ডিএফওর বিরুদ্ধে অর্থ ছাড় না দেওয়ার অভিযোগ, পাঁচ মাস ধরে ভাতা বন্ধ লাউয়াছড়ার কর্মীদের তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার অস্তিত্ব হারানোর পথে আড়িয়াল খাঁ, ময়নাকাটা বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম বিদায়ের ক্ষণ গুনছেন নেতানিয়াহু নওগাঁর নিয়ামতপুরে আরডিআরএস বাংলাদেশের উদ্যোগে সাড়ে ৭ হাজার গাছের চারা বিতরণ

কাঁঠালিয়ায় স্কুল ড্রেস পেয়ে উচ্ছাসিত শিক্ষার্থীরা

ঝালকাঠি প্রতিনিধি / ৩০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ঐহিত্যবাহী বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নুতন স্কুল ড্রেস পেয়ে বিষণ খুশি। গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ডু সামথিং ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব পোশাক বিতরণ করা হয়।

বিতরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় প্রধান শিক্ষক মো.রিয়াজ খান। এসময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি মো.জাহিদুল ইসলাম, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আঃ হাই পান্না, সহকারি প্রধান শিক্ষক নিবাস চন্দ্র দেবনাথ, দাতা সদস্য মহিউদ্দিন, সাবেক শিক্ষক শাহজাহান হাওলাদার, শিক্ষক পলাশ দেবনাথসহ জনপ্রতিনিধিরা। স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা উচ্ছাসিত। দশম শ্রেণীর শিক্ষার্থী ফাতিমাতুজ জোহরা বলেন, নুতন (পোশাক) স্কুল ড্রেস পেয়ে আমার বিষণ ভালো লাগছে। প্রতিদিন নুতন ড্রেসে বিদ্যালয় আসতে পারবো।

সংস্থার প্রতিনিধি জাহিদুল ইসলাম বলেন, এধরনের কাজ করতে পেরে আমাদেরও বিষণ ভালো লাগছে। সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার ইচ্ছে আছে।

প্রধান শিক্ষক মো. রিয়াজ খান এমন মহতি উদ্যোগের জন্য সংস্থাকে ধন্যবাদ জানান।

এছাড়া ক্যানসারে আক্রান্ত মৃত্যুবরণ করা শিক্ষক নজরুল ইসলামকেও নগদ সত্তর হাজার টাকা দিয়েছিলেন এ সংস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category