• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Headline
নলডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, গুরুত্ব পেল জনসচেতনতা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহমুদুল আলমের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে নানা আয়োজনে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়গুলোকে উদ্যোক্তা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে হবে: রাষ্ট্রপতি  বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সুইজারল্যান্ডের প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

খাদ্য কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ, থানায় জিডি

নেত্রকোনা প্রতিনিধি / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ছবি -মোহনগঞ্জ থানার ছবি

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. হুমায়ুন খালিদের নামে খোলা একটি ভুয়া (ফেইক) ফেসবুক আইডি থেকে তাঁর পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় তিনি সম্প্রতি মোহনগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে মো. হুমায়ুন খালিদ উল্লেখ করেন, “Humayun Khalid Kajal” নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর নাম-পরিচয় ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর, মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা, ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করা এবং তাঁর কর্মরত দপ্তরের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

জিডিতে আরও বলা হয়, অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, গুজব ও মানহানিকর বক্তব্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব তথ্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় তাঁর ব্যক্তি জীবন, সামাজিক মর্যাদা এবং চাকরিজীবনে বিরূপ প্রভাব পড়ে। এমনকি বিষয়টির পরিপ্রেক্ষিতে তাঁকে নেত্রকোনা জেলা খাদ্য নিয়ন্ত্রণ দপ্তরে তলব করা হয় এবং এ বিষয়ে ব্যাখ্যা দিতে হয়, যা তাঁকে মানসিকভাবে হয়রানির মুখে ফেলে।
এ অবস্থায় ভুয়া আইডির প্রকৃত ব্যবহারকারীকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
মোহনগঞ্জ থানায় এ বিষয়ে করা সাধারণ ডায়েরির (জিডি) নম্বর ১৪৮।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category